১.সফটওয়্যার ছাড়াই
লুকিয়ে ফেলুন আপনার যেকোন
ফোল্ডার/ফাইলঃ-
হ্যা, গল্প নয়, সত্যি। এবার
সফটওয়্যার ছাড়াই লুকিয়ে ফেলুন
যেকোন ফাইল/ফোল্ডার!!
প্রথমে যেকোন
নামে ১টি ফোল্ডার
বানান।
এবার সেই
ফোল্ডারটি রিনেম
করুন- নামের
শেষে .jad ব্যবহার
করে। (যেমনঃ-
আপনি যদি Music
নামে কোন ফোল্ডার
বানান, তাহলে রিনেম
করুন- Music.jad
নামে)
এবার যেসব ফাইল
আপনি Hide
বা লুকাতে চান, সেই
ফাইলগুলো আমাদের
বানানো Music.jad
ফোল্ডারে নিয়ে আসুন।
সর্বশেষ Step হিসাবে,
আপনাকে আরেকটি একই
নামে ফোল্ডার
বানাতে হবে, কিন্তু
নামের শেষে .jar
ব্যবহার করে। (যেমনঃ-
আমরা আগের
ফোল্ডারটি বানিয়েছি-
Music.jad নামে।
তাই এবার নতুন
আরেকটি ফোল্ডার
বানাবো Music.jar
নামে।)
ব্যস, কাজ শেষ!! কি হল,
দেখতে পারছেন কি??
Music.jad
নামে যে ফোল্ডারটি আপনি বানিয়েছ
সেটি রীতিমত উধাও হয়ে গেছে!!
এখন শুধু Music.jar
নামে আমাদের
বানানো ফোল্ডারটি আছে, যার
সাইজ ০.০০KB!! আপনি সহ
যে কেউ এই
ফোল্ডারে ঢুকতে পারবে কিন্তু
ভিতরে কোন ফাইল পাবে না।
মজার ট্রিক না?? কম্পিউটার
ছাড়া কারও সাধ্য নেই আপনার
আসল ফোল্ডারটি বেড় করার!
খুব তো ফাইলসহ ফোল্ডার হাইড
করে ফেললাম। সেগুলো ফিরিয়েও
তো আনতে হবে তাইনা??
ফিরিয়ে আনা আরও সহজ!! শুধু
ফোল্ডারটি রিনেম করে .jar
লেখাটুকু তুলে দিন। তাহলে দেখবেন
ঠিক তার নিচেই আপনার
বানানো Music.jad
ফোল্ডারটি ফিরে এসেছে!!
(যেমনঃ- Music.jar
ফোল্ডারটিকে রিনেম করুন শুধু
Music নামে।)
২.আপনার মোবাইলের থিমের
ভেতর গোপন ফাইল
লুকিয়ে রাখুন!!
-
কি বিশ্বাস হচ্ছে না?? হ্যা,
আমি ঠিকই বলছি, এবার
মোবাইলের থিমের ভেতর ফাইল
লুকিয়ে রাখুন!! নিচে দেখুন,
কিভাবে-
প্রথমে ১টি ফোল্ডার
বানান এবং সেই
ফোল্ডারে দরকারী সব
ফাইল মুভ করে ফেলুন।
(আগে থেকে বানানো থাক
চলবে)
এবার সেই
ফোল্ডারটি রিনেম করুন
নামের শেষে .nth
ব্যবহার করে। (যেমনঃ-
ধরুন Images
ফোল্ডারের ভিতর
আপনার এবং আপনার
গার্লফ্রেন্ডের
ছবি রয়েছে। এবার
Images
ফোল্ডারটিকে রিনেম
করুন Images.nth
নামে।)
লক্ষ্য করে দেখুন,
আপনার ফোল্ডারের
আইকন চেঞ্জ
হয়ে তা থিমের আইকন
হয়ে গেছে!!!
এবার
যে ফোল্ডারে আপনি থিম
রাখেন, সেই
ফোল্ডারে Images.nt
ফোল্ডারটি সরিয়ে রাখুন।
তাহলে থিম
মনে করে আর কেউ সেই
ফোল্ডারে ঢুকবে না।
সতর্কতাঃ- আপনার কোন
বন্ধুকে থিম সাপ্লাই
দিতে গিয়ে আবার গার্লফ্রেন্ডের
ছবিসহ বানানো আমাদের “থিম
ফোল্ডার” দিয়ে দিয়ে দিয়েন না।
ফোল্ডারের নাম মনে রাখবেন।
আর এটি শুধু আইকন চেঞ্জ
করে মানুষকে ধোকা দেয়ার জন্য।
ইচ্ছা করলে যে কেউ ওই
ফোল্ডারে ঢুকতে পারবে।
৩.সফটওয়্যার ছাড়া আইকন
বিহীন ফোল্ডার বানান
এবারে আসুন সিরিয়াস ব্যাপার
বাদ দিয়ে একটু মজা করি।
একটি আইকন বিহীন ফোল্ডার
বানিয়ে ফেলি।
একটি ফোল্ডার বানান।
সেই ফোল্ডারের যেকোন
নাম দিন এবং নামের
শেষে .otb যোগ করুন।
(যেমনঃ- Music
নামে ফোল্ডার
বানালে তার নাম
হবে Music.otb )
এবারে দেখুন, আপনার
ফোল্ডারের আইকন
ভ্যানিস হয়ে গেছে!!
আমি আপাতত
Nokia-3110c ব্যবহার
করছি এবং উপরের
সবগুলো ট্রিক এই
সেটে পরীক্ষিত। অন্যান্য
Nokia জাভা সাপোর্টেড
সেটেও কাজ করবে। আর
ট্রিক্সগুলো আপনার
কাছে কেমন লাগল,
জানাতে ভুলবেন না আশা করি
