Teya Salat
wellcome you my personal website

* [গুগল এডসেন্স সহ অনলাইন আয়ের চেক যে ব্যাংকে সহজে ভাঙ্গানো যায় । আমার অনলাইনে আয়ে অভিজ্ঞতা পর্ব ৪]posted by rubel

কেমন আছেন সবাই ?একটু ব্যস্ত
থাকায় পরের টিউনস
আসতে দেরী হয়ে গেল
আসলে আমি যে টিউনস
লিখছি তা ইতিমধ্য হয়তো বা এই
সাইটসহ বিভিন্ন
ব্লগে জেনে থাকতে পারেন ।তবু
ধারাবাহিক টিউনসে আবার
লিখছি অনলাইনে আয়ের প্রথম
চেক হাতে পেয়েছিলাম
এডব্রাইটের .আজ যেহেতু গুগল
এডসেন্স নিয়ে আলোচনা তাই চেক
পাওয়া বা ভাঙ্গানো বিষয়ে বিস্তার
বলছি । আপনার এডসেন্স
একাউন্টে ১০০ ডলার হলেই
কেবল গুগল চেক পাঠাবে এজন্য
আপনার আরো ছোট একটি বিষয়
খেয়াল রাখতে হবে তাহলো মাই
একাউন্টে প্রবেশ
করলে Holding payment
নামের একটা অপশন আছে ।
আপনি যদি Payment hold
এ মার্ক দিয়ে রাখেন তবে গুগল
এডসেন্স আপনাকে চেক
পাঠাবে না , মার্ক
উঠিয়ে দিলে কেবল গুগল
আপনাকে চেক পাঠাবে ।
অনেকে বেশী টাকা একসাথে পাওয়ার
আশায় পেমেন্ট হোল্ড করে রাখে ।
কিন্তু আমার মতে Payment
hold করে রাখবেন না
কারন
গুগল এডসেন্স যেকোন সময়
সামান্য সমস্যায়
বিনা নোটিসে আপনার একাউন্ট
ব্যানড করতে পারে ।
যদি আপনি মার্ক
উঠিয়ে দিয়ে থাকেন, তবে জুন
মাসে যদি আপনার ১০০ ডলার
পূর্ন হয়ে থাকে তবে জুলাই
মাসে ২৫ তারিখে চেক ইস্যু
করে পাঠিয়ে দিবে ও
আপনাকে ইমেইলে জানিয়ে দিবে ।
আপনি যদি সিকিউরিটি ভাবে চেক
আনেন তবে ৭দিনের মধ্য চেক
পাবেন ।
আর যদি পোষ্ট অফিসের
মাধ্যমে আনেন তবে ২৫/৩০
দিন পর্যন্ত
অপেক্ষা করা লাগতে পারে ।
চেক হাতে পাওয়ার পর
কি করবেন ?
•••চেকের মূল অংশ
থেকে সাদা অংশ আলাদা করে নিন
খুব সাবধানে ,কারন চেকের
যেখানে মার্ক
করা আছে ঐখানে কাটুন
তবে ভুলে করে সবুজ অংশ কাটবেন
না ,কারন ঐ সবুজ অংশটুকু
আপনার চেকের নিরাপত্তা বহন
করছে ।
•••চেক জমা দেওয়ার আগে
চেকের পিছনে ঘরে আপনার গুগল
এডসেন্স একাউন্টে যে পে-নেম
আছে হুবুহু সে নাম লিখুন যেমন
MD RUBEL AHMED
আছে সেখানে MD.Rubel
ahmed লিখবেন না ।
বাংলাদেশের অধিকাংশ মানুষ
জানেনা অনলাইনে আয় কি ,ব্যাংক
গুলো তার ক্ষেত্রে ব্যতিক্রম নয়
।। আমি যখন প্রথম এডব্রাইট
চেকনিয়ে ব্যাংকে গিয়েছিলাম, ডাচ্
বাংলা,ঢাকা ও যমুনা ব্যাংকের
লোকাল শাখা থেকে একটাই
বানী শুনেছিলাম এটা তাদের
দ্বারা সম্ভব নয় ।
তবে কারো কারো মতে ডাচ্
বাংলা ব্যাংকে কোন কোন শাখায়
চেক নেয় তবে অনেক ফি দিতে হয়

আর্ন্তজাতিক লেনদেন করার
ক্ষেত্রে আমি ইসলামী ব্যাংক
বাংলাদেশকে এগিয়ে রাখবো .কারন
যখন
চেকটি নিয়ে ইসলামী ব্যাংকে গেলাম
তারা চেকটি দেখে
সকল অফিসার মিলে পরামর্শ
করছিলো যদিও ডলারের পরিমান
খুব কম ছিলো .সবাই মত
দিলো এটা তাদের
ব্যাংকে ভাঙ্গানো সম্ভব
আমাকে একাউন্ট করার পরামর্শ
দিলো .কিন্তু যে অফিসার
বৈদেশিক লেনদেন
দায়িত্বে উনি ঝামেলা মনে করলেন .
অফিসারের
আদেশে চেকটি রেখে দিল ,বাকী গল্প
বলে আপনার সময় নষ্ট করব
না । ঠিক ৪০ দিন পর
টাকা আসলে আমাকে ফোন
বলেছিলো যে আপনার
টাকা এসে গেছে সেখান
থেকে ৩০০টাকা চার্জ
কেটেছিলো।
তারপর ব্যাংকে যাওয়া মাত্র
অন্যরকম সম্মান করেছিল
এবং এডব্রাইট গুগল এডসেন্স সহ
যে কোন চেক তাদের
ব্যাংকে ভাঙ্গানোর পরামর্শ
দিয়েছিল ।
তবে বিডভারটাইসার চেক একটু
ব্যতিক্রম
আছে যা বিডভারটাইসার
নিয়ে যখন আলোচনা করবো তখন
জানতে পারবেন ।।
•••চেক ব্যাংকে জমা দেওয়ার
সময় আপনার ব্যাংকের বইতে কত
ডলারের চেক জমা দিলেন
অফিসারের সিল ও সাক্ষর সহ
উঠিয়ে আনতে ভুলবেন না ।
যদি ইসলামী ব্যাংকের
শাখা আপনার এলাকায়
না থাকে তবে সোনালী ব্যাংকে যোগা
করতে পারেন ।
সরকারী ব্যাংকে চার্জ খুব কম
কিন্তু সময় বেশী লাগবে ।

Back to posts
Comments:

Post a comment

home

LinkXchanger.comFlower wy7fra1p